উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শ্রীলঙ্কায় বিদ্যুৎব্যবস্থায় অস্থিতিশীলতার কারণে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার ১৭ অক্টোবর এ বিপর্যয়ের ঘটনা ঘটে এবং এর পরপরই বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ সহজ করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎব্যবস্থা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে দেশটির জাতীয় বিদ্যুৎব্যবস্থা পরিচালনাকারী সংস্থা। এতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী অনুরা করুণাথিলাকা জানিয়েছেন, আপার কোটমালে বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্বীপদেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় তা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।