উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত ১৭ অক্টোবর ২০২৬ শনিবার বেলা ১২টায় পুরানা পল্টন মোড়ের ১৪ দারুস সালাম অর্কেডে বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের নবনির্বাচিত সভাপতি মিসেস ঈশিতা হাসানকে জাঁকজমকপূর্ণভাবে বরণ করা হয়। একই সঙ্গে সংগঠনটির নিজস্ব কেন্দ্রীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং কার্যালয়টি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টি উদ্বোধন করেন লেখক, গবেষক, সুফি সাধক ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী।
জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক লায়ন মোঃ নূর ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং প্রধান আলোচক ছিলেন সংগঠনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী। ভারপ্রাপ্ত সভাপতি মুফতি শেখ আজিমুউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থ সম্পাদক ইমারত হোসেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির অসংখ্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন যে ধূমপান হলো মাদকাসক্তের প্রথম চাবিকাঠি এবং মাদক রোধ করতে হলে সবার আগে ধূমপান রোধ করতে হবে। মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করার জন্য তারা সংগঠনটিকে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান এবং সমাজকে মাদকমুক্ত করতে তৃণমূল পর্যায় থেকে সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও দুপুরের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।