উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ২ নম্বর সিংজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম তারেক। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণ, প্রবীণ ব্যক্তিত্ব ও তরুণ সমাজের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
তাজুল ইসলাম তারেক জানিয়েছেন যে, সিংজুরী ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তিনি এই ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, সিংজুরী ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষের সঙ্গে যোগাযোগ, কুশল বিনিময় ও মতবিনিময় করছেন। তাঁর প্রার্থিতাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে তাঁর সমর্থকরা দাবি করেছেন।