উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, অবৈধ অভিবাসন বন্ধ করা গেলে এবং সরকারি ব্যবস্থায় দক্ষ শ্রমিক পাঠানো সম্ভব হলে ইউরোপে কাজের পথ সুগম হবে। শনিবার ১৭ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
গ্রিসের সঙ্গে চুক্তি ও ভিসা জটিলতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন রোধে সরকার তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করেছে। অবৈধভাবে ইউরোপে লোক পাঠানোর সঙ্গে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন কঠিন এবং সরকার এ বিষয়ে বদ্ধপরিকর। চক্রগুলোকে আইনের আওতায় আনতে জেলা পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, এ লক্ষ্যে সরকার ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইওএমের সঙ্গে যৌথভাবে কাজ করছে। অবৈধ অভিবাসন কমলে বৈধ অভিবাসনের সুযোগ বাড়বে এবং ইউরোপের বিভিন্ন খাতে আরও দক্ষ বাংলাদেশি শ্রমিক পাঠানো সম্ভব হবে।