উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রি-পেইড গ্রাহকদের মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। শনিবার ১৭ অক্টোবর ডেসকোর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজার ছুটিতে নির্বිঘ্নে বিদ্যুৎ সেবা পেতে গ্রাহকদের আগেভাগেই প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখতে হবে। এছাড়া বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য ডেসকোর পক্ষ থেকে বলা হয়েছে।