উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন ইনানী পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট ইনচার্জ মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডস্থল থেকে তাকে আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক সুমনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে শনিবার সকালে ওই রিসোর্টে আগুন লাগার ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এছাড়া অগ্নিদগ্ধ ও আহত অবস্থায় আরও ছয়জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে এবং পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।