উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২০শে অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জে এম সেন হলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে ১৭শে অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসমাগম সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গুরুত্বপূর্ণ আলোচনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে সফল ও সার্থক করতে মহানগর বিএনপির সকল স্তরের নেতাকর্মী প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রোগ্রাম সফল করতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকে, সে বিষয়ে সিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর সফর সফল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।