উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন। রোববার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আয়োজনে বেসিক প্রফেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ক্রিটিক্যালিটি ১১ অক্টোবর সফলভাবে অর্জিত হয়েছে। শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা, মানবসম্পদ উন্নয়ন এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের ওপর গুরুত্ব দেন বিজ্ঞান সচিব। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বায়েরা থেকে প্রতিবছর তিন থেকে পাঁচজন আন্তর্জাতিক মানের নিয়ন্ত্রক বিশেষজ্ঞ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চার সপ্তাহের এ প্রশিক্ষণ কর্মসূচিতে আইএইএর চার কর্মকর্তা ও বিশেষজ্ঞসহ দেশীয় বিজ্ঞানীরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৮ অক্টোবর শুরু হওয়া বেসিক প্রফেশনাল ট্রেনিং কোর্সটি চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।