উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের নতুন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপির স্বাক্ষরে এই ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে মো. তৈয়বুর রহমান মাসুদ এবং সদস্যসচিব হিসেবে মো. নাজমুল হোসাইন রাজুকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হয়েছেন মো. হেলাল উদ্দিন হেলাল এবং সদস্যসচিব হয়েছেন মো. জাহিদুর রহমান জাহিদ।
রোববার (১৮ অক্টোবর) নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
এ সময় সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের হাতকে শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। এই কমিটিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।