উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর হালিশহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে কুটির শিল্প মেলা ২০২৬। উদ্বোধনের প্রথম দিনেই দর্শনার্থী ও ক্রেতাদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। দেশীয় ঐতিহ্যবাহী পণ্য, বাহারি সামগ্রী ও শিশুদের বিনোদনমূলক আয়োজন ঘিরে মেলায় সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য।
শনিবার ১৭ অক্টোবর হালিশহরের ওয়াপদা মোড়সংলগ্ন আবাহনী মাঠে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এ সময় হালিশহর থানা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি স্থান পেয়েছে বিদেশি বিভিন্ন ধরনের সামগ্রী এবং কেনাকাটার পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে নানা আয়োজন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছেন নিরাপত্তাকর্মীরা ও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, কুটির শিল্প আমাদের ঐতিহ্যের অংশ এবং এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে।