উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. তাওহিদুর রহমান নামের সপ্তম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের রামনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুর রহমান রামনাথপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
প্রতিদিনের মতো আজ সকাল ১০টার দিকে তাওহিদ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। পথে একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং শিক্ষকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাদ জোহর নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যু মেনে নিতে না পেরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষকরা ঘাতক ট্রাক্টর চালকের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।