উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চারাখালী এলাকায় ফনিন্দ্র হালদারের বাড়িতে স্থাপিত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাফিজ উদ্দিন। এ সময় তিনি তাঁর টিমের সদস্যদের নিয়ে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের বিভিন্ন আইনগত দিকনির্দেশনা দেন এসআই হাফিজ উদ্দিন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সর্বদা সতর্ক থাকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।