উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোববার ১৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রামিস সেন তুরস্কে ২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কপ-৩১ এর প্রস্তুতির বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
তিনি ২০৬ সালের ১১-১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড লিডার্স সামিটের প্রসঙ্গ উল্লেখ করে এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে জানতে চান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান এবং নিশ্চিত করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী উক্ত সামিটে অংশগ্রহণ করবেন।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে সম্মেলনের পাশাপাশি উভয় দেশের নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক করার সুযোগ তৈরি হবে। এছাড়া তিনি জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।