উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারত। রোববার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৪০-৮ ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে প্রথমার্ধে ২০-২ গোলে এগিয়ে ছিল ভারতীয় নারী হ্যান্ডবল দলটি।
ম্যাচে ভারতের হয়ে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরা হয়েছেন দেবী জাগরিতি। জয়ের পর তিনি জানান, প্রথম ম্যাচ জয় সব সময়ই আনন্দের। টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, আমরা ট্রফি নিয়েই বাড়ি ফিরতে চাই এবং প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুত আছি।
আগামীকাল টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। ফলে আগামীকালের ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।