উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রন্ধন ঐতিহ্য, সুনিপুণ কারিগরি ও বিলাসিতার সমন্বয়ে ঢাকায় যাত্রা শুরু করল বিশেষায়িত চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হান। আজ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাস্টার চায়নিজ শেফ চেনের নেতৃত্বে হাউস অব হান ঢাকায় নিয়ে এসেছে খাঁটি চীনা রন্ধনশৈলীর নিজস্ব এক উপস্থাপনা।
মেনুর অন্যতম আকর্ষণ রেস্তোরাঁটির সিগনেচার ডাক এবং এর প্রস্তুতি ও উপস্থাপনা অতিথিদের ডাইনিং অভিজ্ঞতার অংশ। আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন যে তাদের লক্ষ্য ঢাকায় বিলাসবহুল পরিবেশে খাঁটি চীনা খাবার তুলে ধরা। মাস্টার চায়নিজ শেফ চেন জানান যে তার লক্ষ্য ঐতিহ্যকে সম্মান জানিয়ে প্রতিটি পদে নিজস্ব সৃজনশীলতা ও যত্নের ছোঁয়া তুলে ধরা।
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অবস্থিত হাউস অব হান ব্যবসায়িক আপ্যায়ন ও পারিবারিক মিলনমেলার জন্য একটি স্বতন্ত্র পরিবেশ নিয়ে এসেছে। রেস্তোরাঁটির ১০টি প্রাইভেট ডাইনিং রুমে রয়েছে নিভৃতে সময় কাটানো এবং ব্যক্তিগত চাহিদা অনুযায়ী সেবার ব্যবস্থা। রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য +৮৮০ ১৮৯৭ ৬৬৬ ৪৬৬ এবং +৮৮০ ১৮৮৬ ৪৪১ ১৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে।