উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে বনানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ১৯ অক্টোবর সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, সিআইডিতে দায়ের করা একটি মামলার সূত্রে তাদের অনুরোধে তাকে সন্ধ্যা ৬টায় বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সিআইডিতে তার বিরুদ্ধে ঠিক কী ধরনের মামলা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি এই কর্মকর্তা।
উল্লেখ্য, সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরবর্তীতে আইনি প্রক্রiyay জামিনে কারামুক্ত হওয়ার পর এবার তাকে আবারও গ্রেপ্তার করা হলো।