উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বড় হারের কারণ হিসেবে দুই দলের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার বিস্তর পার্থক্যের কথা তুলে ধরেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক সুমাইয়া বানু।
দক্ষিণ এশিয়ান হ্যান্ডবলে ভারতের শক্তি সম্পর্কে বলতে গিয়ে সুমাইয়া জানান যে তারা র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে আর বাংলাদেশ রয়েছে ৪৮ নম্বরে। তিনি উল্লেখ করেন যে ভারত অনেক বেশি টুর্নামেন্ট খেলে থাকে এবং নিয়মিত অনুশীলনের ওপরে থাকে, যেখানে বাংলাদেশের ২০১৯ এবং ২০২৩ সালের পর আর কোনো সিনিয়র লেভেলের আন্তর্জাতিক খেলা হয়নি।
তবে পর্যাপ্ত সুযোগ পেলে বাংলাদেশ দলও ভালো করবে বলে আশাবাদী এই গোলরক্ষক। মালদ্বীপকে হারালে ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে, আর তাই পেছনের হতাশা ভুলে আগামীকালের মালদ্বীপ ম্যাচ নিয়েই এখন পুরো দল ভাবছে বলে জানান তিনি।