উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে বৃত্তি লাভ করেছে। বিদ্যালয়ের এমন সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ মোট ৪ জন শিক্ষার্থী সরকারি বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা বৃত্তিতে (ট্যালেন্টপুল) ১ জন এবং সাধারণ বৃত্তিতে ৩ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলো ট্যালেন্টপুলে তুহিনুর ইসলাম এবং সাধারণ বৃত্তিতে এস এম সামিউল হাসান, মোঃ রনি ও স্বর্ণা রানি সাহা। শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপ অভিনন্দন জানানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের একাগ্রতা, শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের সহায়তার ফলেই আজকের এই সাফল্য। আমরা আশা করি, আমাদের কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় অর্জন নিয়ে আসবে এবং বিদ্যালয় তথা পুরো মানিকগঞ্জের মুখ উজ্জ্বল করবে।
কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যে এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যে পুরো এলাকায় বইছে আনন্দের আমেজ।