উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ধামরাইয়ে সম্প্রতি অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় আয়োজকদের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার কোরআনের হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।