উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জ জেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানবিক পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। পূজা উৎসবকে কেন্দ্র করে তিনি জেলার প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছেন।
পরিদর্শনকালে আয়োজক ও স্থানীয়দের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর, মানবিক গোপালগঞ্জ তথা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। পূজা যেন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেই লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সুপার স্পষ্ট বার্তা দেন যে গোপালগঞ্জবাসীর নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া পূজাকেন্দ্রিক যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বা জরুরি মুহূর্তে তাৎক্ষণিক সহায়তার জন্য ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ অথবা গোপালগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০১০০২৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
পূজার নিরাপত্তা সংক্রান্ত যেকোনো তথ্য বা সন্দেহজনক কিছুর খবর দ্রুত পুলিশকে জানানোর জন্য জেলার আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। গোপালগঞ্জে এই উদযাপন সকলের মিলনমেলায় সার্থক হয়ে ওঠে বলে তিনি জানিয়েছেন।