উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলায় আজ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিংড়া উপজেলার দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শান্তনু কুমার সাহা, ডা. রওশন আরা, ডা. বর্ণালী তালুকদার ও ডা. রাজেশ কুমার প্রমুখ চিকিৎসক সেবা দেন। তারা দুই হাজারের অধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন।
রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যমানের ওষুধ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা জানান, শারদীয় দুর্গাপূজার নবমীতে প্রতিবছর এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।