উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর রামপুরা ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির নাম ও পরিচয় জানতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার সকালে এই মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দারা ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখতে পান। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহটি উদ্ধার করে।
রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা চলছে। এ ক্ষেত্রে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।