উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আলোচিত মানবিক উদ্যোগ বেওয়ারিশ ফাউন্ডেশন ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন এটিএন বাংলার সাংবাদিক আলী আজগর ইমন। পরিদর্শন শেষে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, জীবনে কিছু মানুষকে না দেখলে, কিছু মানুষের সাথে সাক্ষাত না হলে বুঝতাম না - দুনিয়াটা কত মহব্বতের জায়গা, জানতাম না এক জীবনে মানুষ চাইলে কি না করতে পারে।
মানবিক পুলিশ সদস্য শওকতের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আলী আজগর ইমন বলেন, একজন সাধারণ পুলিশ সদস্য থেকে মানবিক শওকত হয়ে ওঠার পথটা সহজ নয়। তিনি যা করে দেখিয়েছেন, অনেকে সেই লেভেলে ভাবতেই পারবেন না। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের কাজ দেখলেও এবারই তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ।
তার কার্যক্রমগুলো দেখে আমার ভালো লাগে, সেও আমার কাজগুলো দেখে, আমাকে পছন্দ করে কিন্তু কখনো সামনাসামনি কথা হয়নি। এবারই আমাদের প্রথম দেখা হলো, বলেন এটিএন বাংলার এই সাংবাদিক। বেওয়ারিশ পুনর্বাসন কেন্দ্র ঘুরে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
যে যাই বলুক, দুনিয়াতে এর চেয়ে ভালো কাজ খুব কমই আছে। মানবিকতার কথা তো অনেকেই বলে, কিন্তু একটা বেওয়ারিশ ও শরীরে পচন ধরা মানুষকে রাস্তা থেকে তুলে এনে তাকে থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করাটা অত সহজ নয়। এ সময় তিনি জানান, চট্টগ্রাম সফরে এসে মানবিক শওকতের কাজগুলো ও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দর্শকদের জন্য একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন, যা শীঘ্রই এটিএন বাংলায় প্রচারিত হবে।