উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের দাবীতে আয়োজিত মহাসমাবেশে পুরানগড় ইউনিয়ন থেকে এক বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করা হয়েছে। পুরানগড় ইউনিয়নের সাবেক ৩ বারের সফল চেয়ারম্যান রাশেদ হোসেন দুলু সিকদারের নেতৃত্বে এই মিছিলটি মহাসমাবেশস্থলে যোগ দেয়।
উত্তর সাতকানিয়া বাস্তবায়নের দাবীতে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ। সরেজমিনে দেখা যায়, উত্তর সাতকানিয়া বাস্তবায়নের এই ন্যায্য দাবির সমর্থনে পুরানগড় এলাকা থেকে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিলে যোগ দেন।
প্রধান অতিথির উপস্থিতি এবং স্থানীয় নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশস্থল রূপ নেয় বিশাল জনসমুদ্রে। সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রশাসনিক ও ভৌগোলিক সুবিধা নিশ্চিত করতে আলাদা উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়ন এখন সময়ের দাবি এবং এই দাবি আদায়ে স্থানীয় জনগণ পুরোপুরি ঐক্যবদ্ধ রয়েছে।