উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য টানা সাত দিন বন্ধ রাখা হবে। এই সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের এক বিজ্ঞপ্তিতে ১৯ অক্টোবর এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
নির্ধারিত সময়ে সেবা বন্ধ থাকার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এছাড়া পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।