উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এই আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশ্নফাঁসের মামলার সঙ্গে সোহাগ ফকিরের সম্পৃক্ততা পাওয়ার তথ্যের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
এদিকে গ্রেপ্তারের সময় ওই কর্মকর্তার কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে বলে সিআইডি সূত্র জানিয়েছে।