উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রামে এসে পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
দূবাস জানায়, সম্প্রতি বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন পুষ্টিগুণসম্পন্ন গমের মধ্যে এই চালানটি এসে পৌঁছাল। যুক্তরাষ্ট্রের এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সহায়তা করছে।
পাশাপাশি এই খাদ্য আমদানির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে।