উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছে আশার আলো মানবিক ফাউন্ডেশন। ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সোমবার ১৯ অক্টোবর সকাল ১১টায় নগরীর চান্দগাঁও থানাধীন ব্রাহ্মণ সাঁই পাড়ায় এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বাণিজ্যবিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী। আশার আলো মানবিক ফাউন্ডেশনের সভাপতি আবদুল নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রুহুল আমিন সালমান, হাজী মোহাম্মদ মাইন উদ্দীন, ব্রাহ্মণ সাঁই পাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন দাশ এবং মোহরা কর্মজীবী সমিতির সাধারণ সম্পাদক লাকী আক্তার।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাকী দে, মিনা দে-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা মনে করেন, উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় হয়।
মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।