উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বার্সেলোনার তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। জাতীয় দল ও ক্লাবের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারানোর পর জার্মান কোচ জানিয়েছেন, বর্তমান সময়ে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল।
রিয়াল বেতিসের মাঠে লা লিগার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা এবং দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ামাল। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ম্যাচ শেষে কোচ ফ্লিক বলেন যে প্রথম গোলটি দেখলেই বোঝা যায় সে কতটা অবিশ্বাস্য খেলোয়াড় এবং এই মুহূর্তে সে বিশ্বের সেরা।
ম্যাচের শেষ দিকে ইয়ামালকে তুলে নেওয়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ফ্লিক জানান যে এই ফলাফলের পর তাকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল। এদিকে রিয়াল বেতিসের বিপক্ষে বড় জয় পেলেও বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড়দের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ম্যাচ চলাকালে শারীরিক সমস্যার কারণে মাঠ ছাড়তে হয়েছে এরিক গার্সিয়া ও জেরার্ড মার্তিনকে এবং জুলস কুন্দের শারীরিক সমস্যাও কোচকে ভাবাচ্ছে। রেকর্ডের চেয়ে মৌসুম শেষে শিরোপা জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ফ্লিক।