উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি তাঁর ব্যক্তিগত আইডিতে লেখেন যে কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা। এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পোস্টটি পরবর্তীতে টাইমলাইনে দৃশ্যমান না থাকলেও এ নিয়ে সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিকদের মতে সমাজের অসংগতি তুলে ধরার মতো একটি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে এমন মন্তব্য অনভিপ্রেত ও মর্যাদাহানিকর। স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট থেকে এর ব্যাখ্যা এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ডা. মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম জানান যে একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে এমন কিছু লিখতে পারেন না এবং এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।