উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরার গুজবসহ বিভিন্ন মনগড়া তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এসব তথ্যের সত্যতা নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফ্যাক্টওয়াচের তথ্য অনুযায়ী, নিহতদের মরদেহ দেশে ফেরা এবং ঘটনাটি চার মাস আগের বলে প্রচার করা হচ্ছে। এছাড়া তারা বিয়ের পর ওমরাহ পালনে গিয়েছিলেন বলা হলেও নিহত নজরুল ইসলাম অবিবাহিত ছিলেন এবং ২০২২ সালে সৌদি যান।
উল্লেখ্য, ফ্যাক্টওয়াচ হলো লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এবং সিকিউএস পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা। সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে তারা নিয়মিত কাজ করে আসছে।