উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের সৈয়দ বাড়িতে সৈয়দ মোবারক আলী ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এই ক্যাম্পের উদ্বোধন করেন।
ক্যাম্পে বিভিন্ন বিভাগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন এবং রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ঢাকা পঙ্গু হাসপাতালের সাবেক একাডেমিক পরিচালক, অর্থোপেডিকস, ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডা. সৈয়দ শহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এ উদ্যোগ গুরুত্ব বহন করছে।