উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। বুধবার রাতে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ। তবে তার বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাননি ডিবির এই কর্মকর্তা।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানিয়েছেন, তিনি নয়নকে ডিবি পুলিশ আটকের কথা শুনেছেন তবে থানায় এখনো হস্তান্তর করা হয়নি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, আদাবর এলাকায় সিটি করপোরেশনের ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে।