উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পলাশপুর যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ২০২৬, সিজন-১-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে পলাশপুর ইয়ং স্টার ও উরন্ত ঈগল। নির্ধারিত সময়ের খেলা শেষে উরন্ত ঈগলকে ২–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশপুর ইয়ং স্টার।
টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে পলাশপুর ইয়ং স্টারের পক্ষে মোহাম্মদ আরিফ ও নির্জন একটি করে গোল করেন। অন্যদিকে উরন্ত ঈগলের পক্ষে একমাত্র গোলটি করেন রাব্বি। শেষ পর্যন্ত ২–১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পলাশপুর ইয়ং স্টার।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অলি উল্লা, সভাপতি, ৪ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রহমত উল্ল্যাহ, মোঃ ইয়াসিন হোসেন এবং মোঃ বিল্লাল হোসেন। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড় ও দলকে পুরস্কৃত করা হয়। ম্যান অব দ্য ম্যাচ হন শহিদুল, সেরা গোলদাতা মোহাম্মদ আরিফ এবং সেরা গোলকিপার হন সারোয়ান। টুর্নামেন্টে রানার্সআপ হয় উরন্ত ঈগল এবং তৃতীয় স্থান অর্জন করে রয়েল ঈগল।