উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরান ইতিমধ্যে দুই দফা হামলা মোকাবিла করে টিকে আছে এবং দেশটির এখনো পাল্টা হামলার সক্ষমতা রয়েছে। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতেও হামলা চালাতে সক্ষম ইরান, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল ইরানে হামলা চালালে তেহরান মূলত ইসরায়েলের ভূখণ্ডকে বেছে নিতে পারে পাল্টা হামলার জন্য।
বিশ্লেষকেরা বলছেন, শেষ পর্যন্ত যে বিষয়টি ইসরায়েলকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে, তা হলো সামরিক শক্তি ও রাজনৈতিক লক্ষ্য অর্জনের সক্ষমতার মধ্যে বড় ব্যবধান। ইসরায়েল সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারলেও সেই শক্তি ব্যবহার করে ইরানের রাজনৈতিক ক্ষমতায় পরিবর্তন আনতে পারবে কি না, সেটাই মূল প্রশ্ন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকারকে উৎখাত করাই তাঁর দেশের প্রধান লক্ষ্য। তবে ইরানে বড় ধরনের ক্ষয়ক্ষতি করার সামরিক সক্ষমতা ইসরায়েলের থাকলেও, সামরিক সাফল্যকে কাজে লাগিয়ে কীভাবে সরকার উৎখাত করা যাবে, সে বিষয়ে দেশটির সুস্পষ্ট কোনো কৌশল নেই।
যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া পাহাড়ের নিচে থাকা ইরানের অস্ত্রের ঘাঁটিতে হামলা চালানো ইসরায়েলের জন্য খুবই কঠিন। মার্কিন বাহিনীর যে ধরনের সক্ষমতা রয়েছে, ইসরায়েলের তা নেই। এছাড়া নতুন করে যুদ্ধে জড়ানোর বিষয়ে ওয়াশিংটন কতটা আগ্রহী, তা নিয়েও বিশেষজ্ঞদের মনে যথেষ্ট সংশয় রয়েছে।