উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দামুড়হুদার দর্শনায় প্রবীণ রাজনীতিবিদ ও পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলীর রুহের মাগফিরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ অক্টোবর দুপুরে যোহরের নামাজ শেষে দর্শনা রেল ইয়ার্ড চত্বরে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়।
দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুব উল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মরহুমের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করা হয়। বিশেষ মোনাজাতে মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলমসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং কয়েকশ সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।