উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়ার উত্তরাঞ্চলকে পৃথক উপজেলা হিসেবে গঠনের দাবিতে ঐতিহাসিক কেরানিহাট চত্বরে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর ২০২৬ শনিবার আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহম্মেদ।
মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উত্তর সাতকানিয়াকে পৃথক উপজেলা হিসেবে গঠনের দাবির প্রতি সমর্থন জানিয়ে এলাকাবাসীর দাবি পূরণের আশ্বাস দেন। একই সঙ্গে উত্তর সাতকানিয়াকে উপজেলা হিসেবে বাস্তবায়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রিয় উত্তর সাতকানিয়াবাসী, আপনাদের উপজেলা হয়ে গেছে এবং এখন আমরা থানার জন্য উপযুক্ত জায়গা খুঁজছি।
বক্তারা উত্তর সাতকানিয়ার প্রশাসনিক উন্নয়ন, জনসাধারণের ভোগান্তি লাঘব এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পৃথক উপজেলা গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা জানান, পৃথক উপজেলা গঠিত হলে এলাকার মানুষের প্রশাসনিক কার্যক্রম সহজ হবে এবং সব উন্নয়ন কর্মকাণ্ড আরও বেশি গতিশীল হবে।
উক্ত মহাসমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে উত্তর সাতকানিয়াকে পৃথক উপজেলা হিসেবে গড়ে তোলার এই দাবি দ্রুত বাস্তবে রূপ নেবে।