উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি কক্সবাজার গণপূর্ত বিভাগের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি এবং বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান নিশ্চিত করে প্রকল্প সম্পন্ন করার কড়া নির্দেশনা দিয়েছেন। এছাড়া মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তা দ্রুত চিহ্নিত করে সমাধানের মাধ্যমে কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. লতিফুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুল হকও সেখানে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী কক্সবাজার গণপূর্ত অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।