উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনসেবার দীর্ঘ অভিজ্ঞতা এবং এলাকার সার্বিক উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে কলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন মো. সিরাজুল ইসলাম সিরাজ। স্থানীয় সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে তিনি ইতোমধ্যে জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে তিনি ইউনিয়নের বাকি থাকা অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
ভোটাররা মনে করছেন, তার মতো যোগ্য ও পরিশ্রমী নেতৃত্বই পারে কলিয়া ইউনিয়নের কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করতে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও আস্থাই তাকে নির্বাচনী লড়াইয়ে সবচেয়ে শক্ত অবস্থানে নিয়ে গেছে।