উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাত্র ৬ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়ে বাংলাদেশের কাছে ৩৪ রানে হেরেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। রোববার (১৮ অক্টোবর) পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ইনিংসে ২৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে জারিফ সিয়াম ৫০, রাকিবুল হাসান ৭৯ ও আহসান আল মুমিন ৫৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২১৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। বল হাতে ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করে বাংলাদেশের জয়ের নায়ক রুবাই ইসলাম রিজন।