উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আখাউড়া প্রতিনিধি মোঃ তৌফিকুল ইসলাম জানান, তিতাস স্পোর্টিং ক্লাব আয়োজিত সুমন শাহীন শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন-২) এর মেগা ফাইনাল আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন আবদু এবং বিশেষ অতিথি ছিলেন বরইসল ইউনিয়ন প্রশাসক জনাব ফজলুর রহমান। তিতাস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মাহমুদ ভূঁইয়া মাসুমের সভাপতিত্বে এই জমজমাট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
আজকের মেগা ফাইনাল ম্যাচে ড্রাগন স্পোর্টিং ক্লাব বনাম আমিন খান স্পোর্টিং ক্লাব দুর্গাপুর মুখোমুখি হয়। খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে ড্রাগন স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১২ ওভারে ১৪০ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে আমিন খান স্পোর্টিং ক্লাব ১১৮ রানে তাদের ইনিংস গুটিয়ে নেয়। ফলে ড্রাগন স্পোর্টিং ক্লাব ২২ রানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে।
খেলা শেষে প্রধান অতিথি জয়নাল আবেদীন উভয় দলের খেলোয়াড়দের হাতে দলগত ট্রফি তুলে দেন। এই ম্যাচে ড্রাগন স্পোর্টিং ক্লাবের প্রান্ত ম্যান অব দ্যা ম্যাচ এবং আমিন খান স্পোর্টিং ক্লাবের আক্তার ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন। পুরস্কার বিতরণী শেষে প্রধান অতিথি এমন সুন্দর আয়োজনের জন্য তিতাস স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানান। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে তার বক্তব্য শেষ করেন।