উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুর জেলা সদরের কানাইপুরের রায়কালীতে ২০২৬ সালের শ্রী-শ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রায়কালী সর্বজনীন দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি ক্ষীরোদ চন্দ্র মন্ডল এবং সাধারণ সম্পাদক বঙ্কিম চন্দ্র মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে ৬০০ কেজি চাল অনুদান দেওয়া হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা। পূজা সম্পন্ন করতে আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ টাকা, যা পূজা কমিটির ফান্ড থেকে বহন করা হচ্ছে। রায়কালী ক্ষেত্র মোহন মন্ডলের বাড়িতে বিগত ১৫ বছর ধরে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
আয়োজকদের মতে, যতদিন বেঁচে আছেন তারা পূজা চালিয়ে যাবেন এবং পরবর্তী প্রজন্মও এই ধারা বজায় রাখবে। সপ্তমী পূজা থেকে শুভ বিজয়া দশমী পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ক্ষীরোদ চন্দ্র মন্ডল, সঞ্জয় কুমার মন্ডল, কোষাধক্ষ্য মনোজিৎ কুমার বিশ্বাস, পরিমল মন্ডল, পুরোহিত বিধান কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক দীপ্তি কীর্তনীয়া, প্রধান শিক্ষক কল্যাণী মন্ডল এবং আনসার কমান্ডার মোঃ হাসান ফকির প্রমুখ। মন্দির কমিটির পক্ষ থেকে সরকারের কাছে মন্দির সংস্কারের জন্য আর্থিক অনুদান চাওয়া হয়েছে।