উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দানা মিয়া ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তেইশ অক্টোবর উপজেলার চরইসলামপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল চরইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ দানা মিয়া ভুঁইয়াকে গ্রেফতার করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, ইউপি চেয়ারম্যান মোঃ দানা মিয়া ভুঁইয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।