উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন যুব জামায়াতের উদ্যোগে বার্ষিক যুব সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে যুবসমাজের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব জামায়াতের সভাপতি মো. বোরহানুল ইসলাম এবং প্রধান মেহমান ছিলেন ড. এ কে এম আব্দুল হামিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. রফিকুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. এম এ মান্নান।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে যুবসমাজের নৈতিক উন্নয়ন ও সামাজিক দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সম্মেলন শেষে নেতাকর্মীরা নাগরপুর বাজারে একটি শোডাউনে অংশ নেন এবং মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।