উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের মোট ১৪১ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার ২৩ অক্টোবর রাত পর্যন্ত এসব ফ্লাইট বাতিল হয়। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬৬ টি সরাসরি এবং ৭৫ টি ট্রানজিট ফ্লাইট ছিল।
সরাসরি ফ্লাইটের তালিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯ টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। এছাড়া বিভিন্ন দেশের ট্রানজিট ফ্লাইটগুলোও যাত্রী বহন করেনি।
হুথিদের হামলার কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং দাম্মামেও হামলা হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ ১৭ অক্টোবর পর্যন্ত এবং ইউএস-বাংলা ২১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখে।