উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ষষ্ঠ ডিপ্লোমা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এই সামিটের প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করেন।
তিনি বলেন, ডিপ্লোমা প্রকৌশল শিক্ষায় গবেষণাগার, প্রয়োজনীয় সরঞ্জাম ও শিক্ষা কারিকুলাম নিয়ে দীর্ঘদিনের সংকট রয়েছে। এই বিশাল খাতের সংকট নিরসনে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে মন্তব্য করে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং ইসলামি স্কলাররা উপস্থিত ছিলেন। এছাড়া সামিটে ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি শীর্ষক একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর বিশেষ গুরুত্ব দেন। তারা নিয়মতান্ত্রিক জীবনযাপন ও নিয়মানুবর্তিতার মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।