উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু বাঁচিয়ে রাখার লক্ষ্যে হাপানিয়া ফেডারেশন আয়োজিত ‘হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই জমজমাট ফাইনালে ভাকলা দূলি স্মৃতি যুব সংঘ এবং সাঁকরাইল ইটালিপাড়া যুব উন্নয়ন সংঘ একে অপরের মুখোমুখি হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে মোজাম্মেল হোসেন মোল্লার উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর অনুপস্থিতিতে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে মাওলানা মহিদুল ইসলাম, মোঃ পান্নু মিয়া, মোঃ হাবিব এবং মোঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
অতিথিরা গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এই খেলার ভূয়সী প্রশংসা করেন। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত এমন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।