উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রয়াত হারুনুর রশীদ খান মুন্নুর স্মরণে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে এবং তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন দলকে বিশেষ পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।