উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রথমবারের মতো ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। আন নূর ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি ১৩ অক্টোবর ঢাকা ছাড়েন এবং ১৪ অক্টোবর নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান।
দলের নেতারা জানিয়েছেন, এই সফরের মূল উদ্দেশ্য দাওয়াতি কার্যক্রম ও আন্তর্জাতিক পরিসরে দলের পরিচিতি বাড়ানো। সেখানে তিনি বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং মসজিদ ও মুসলিম কমিউনিটিতে ধর্মীয় আলোচনা করছেন।
তবে এই সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। দলের জ্যেষ্ঠ নায়েবে আমির ফয়জুল করীমের অতীতে দেওয়া ‘কাফেলা আমেরিকার দিকে’ শীর্ষক একটি বক্তব্যের সঙ্গে পীরের এই সফরের যোগসূত্র টেনে অনেকে প্রশ্ন তুলছেন।
সমালোচনার জবাবে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়া বা ধর্মীয় কার্যক্রম পরিচালনার অর্থ দেশটির রাজনৈতিক আদর্শ গ্রহণ করা নয়। পীর সাহেব সেখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন না, বরং ধর্মীয় বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করছেন।