উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরে সুমন নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, দ্রুত বিচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানাধীন গণভবন ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমনের বাবার নাম মো. ইউসুফ আলী এবং মায়ের নাম সুফিয়া বেগম। তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সি ব্লকে বসবাস করতেন। পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসির দায়িত্বে থাকা মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।